Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ১১ জানুয়ারি ২০২৫

মাহফিলে যোগ দিতে আজহারী সিলেটে

মাহফিলে যোগ দিতে আজহারী সিলেটে
ফাইল ছবি

জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি সিলেট পৌঁছেছেন। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মাহফিল কমিটির সংশ্লিষ্টরা।

মাহফিল কমিটির সূত্র জানায়, সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬ তম তাফসির মাহফিলের শেষ দিন শনিবার। এদিন রাত সোয়া ৮টার দিকে তার আলোচনা করার কথা রয়েছে।

এর আগে শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, সিলেট বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকব সিলেটের এমসি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।

গত ৯ জানুয়ারি থেকে এমসি কলেজ মাঠে শুরু হয় তিন দিনব্যাপী এ তাফসির মাহফিল। ড. মিজানুর রহমান আজহারী ছাড়াও মাহফিলে তাফসির পেশ করেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ