Sobar Desh | সবার দেশ বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৭, ৩ এপ্রিল ২০২৬

মানুষের তাড়ায় শাবকের মৃত্যু, পাশে বসে কাঁদলো মা হাতি

মানুষের তাড়ায় শাবকের মৃত্যু, পাশে বসে কাঁদলো মা হাতি
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা-এর সোনাইছড়ি ইউনিয়নের মারাগ্যপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় একটি বাচ্চা হাতির মৃত্যু হয়েছে। লোকালয়ে ঢুকে পড়া হাতির পাল মানুষের তাড়া খেয়ে বনে ফেরার পথে গর্তে পড়ে শাবকটির মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা যায়, বুধবার (১ এপ্রিল) বিকালে ঘটনাটি ঘটে এবং বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয়দের মতে, কয়েকদিন ধরে একটি হাতির পাল এলাকায় ঘোরাফেরা করছিলো। মানুষের চাপে দিকভ্রান্ত হয়ে তারা পাহাড়ের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে। এ সময় মারাগ্যপাড়ার পশ্চিম পাশে একটি গর্তে পড়ে যায় শাবকটি।

তবে ঘটনাস্থলে মা হাতির অবস্থানের কারণে আতঙ্কে কেউ উদ্ধারকাজে এগিয়ে যেতে পারেনি। পরে মা হাতি নিজেই শাবকটিকে টেনে কাছের খালে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে শাবকটির মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুক্ষণ শাবকের পাশে বসে থাকতে দেখা যায় মা হাতিটিকে, যা উপস্থিত সবার মধ্যে গভীর আবেগের সৃষ্টি করে।

স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাটি বন বিভাগকে জানানো হলে নাইক্ষ্যংছড়ি বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছে শাবকটির ময়নাতদন্ত সম্পন্ন করে।

রেঞ্জ কর্মকর্তা তানভীর হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাহাড় কাটা ও বনভূমি উজাড়ের কারণে হাতির প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হচ্ছে। খাদ্যের অভাবে হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ছে, ফলে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত বাড়ছে।

স্থানীয় পরিবেশকর্মী আমিনুল ইসলাম বলেন, বন ও পাহাড় রক্ষা না করা হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে এবং ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানি ও পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে।

স্থানীয়রা দ্রুত অবৈধ পাহাড় কাটা বন্ধ, হাতির চলাচলের নিরাপদ করিডোর নিশ্চিত করা এবং বন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব