Sobar Desh | সবার দেশ রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৩, ১৩ এপ্রিল ২০২৬

পানি স্বল্পতায় কাপ্তাই হ্রদে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

পানি স্বল্পতায় কাপ্তাই হ্রদে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
ফাইল ছবি

অনাবৃষ্টি ও দীর্ঘস্থায়ী তাপদাহে দ্রুত কমে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানির স্তর। এতে বিপাকে পড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। পানির ঘাটতির কারণে কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

রোববার (১২ এপ্রিল) সকাল পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিট চালু ছিলো। এ দুই ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট, এবং সব ইউনিট সচল থাকলে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, প্রয়োজনীয় পানি না থাকায় বাকি তিনটি ইউনিট চালানো যাচ্ছে না। পানি সংকট আরও তীব্র হলে বিদ্যুৎ উৎপাদন আরও কমে যেতে পারে।

কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ৮১ দশমিক ০২ মিন সি লেভেল (এমএসএল), যেখানে এ সময় স্বাভাবিকভাবে থাকার কথা ৮৫ দশমিক ৮০ এমএসএল। অর্থাৎ স্বাভাবিক মাত্রার তুলনায় পানির স্তর উল্লেখযোগ্যভাবে নিচে নেমে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ভারী বৃষ্টিপাত না হলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠতে পারে। কারণ পানির স্তর ৬৮ এমএসএলে নেমে গেলে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, হ্রদের পানি কমে যাওয়ায় দুর্ভোগ বাড়ছে হ্রদনির্ভর মানুষেরও। মাছ ধরা, নৌযান চলাচল, কৃষিকাজসহ নানা খাতে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি না এলে সামনে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার