Sobar Desh | সবার দেশ রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০১:১০, ২১ আগস্ট ২০২৫

ফের খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব গেট

ফের খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব গেট
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছায়। ফলে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কাপ্তাই বাঁধের সব ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, হ্রদের পানির উচ্চতা ১০৮.৩৫ এমএসএল (মিনস সি লেভেল) ছুঁয়েছে, যা বিপদসীমার কাছাকাছি। এ কারণে স্পিলওয়ের সব গেট আংশিক খোলা হয়। বর্তমানে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড় হচ্ছে। তবে এতে ভাটি এলাকায় প্লাবনের আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, হ্রদের পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল। ইনফ্লো ও বৃষ্টিপাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে গেলে গেট আরও খোলার সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। সেখান থেকে প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে আরও ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। ফলে মোট ৪১ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২২০ মেগাওয়াট।

উল্লেখ্য, চলতি মাসের ৫ আগস্ট রাত ১২টার কিছু পর একই কারণে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হয়েছিলো। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ১২ আগস্ট গেটগুলো আবার বন্ধ করা হয়। কিন্তু টানা বৃষ্টিতে পুনরায় হ্রদের পানি বেড়ে যাওয়ায় আবারও গেট খুলতে হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব