Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩২, ২৬ মে ২০২৬

বাগআঁচড়া সাতমাইল পশুহাটে শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা

বাগআঁচড়া সাতমাইল পশুহাটে শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা
শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বাগআঁচড়া সাতমাইল পশুহাট। ছবি: সবার দেশ

পবিত্র ঈদুল আযহার শেষ মূহূর্তে যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বাগআঁচড়া সাতমাইল পশুহাটে জমে উঠেছে বেচাকেনা।

দেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম এ হাটটিতে প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

কোরবানি উপলক্ষে হাটে এখন ভিড় করছেন পশু বিক্রেতা ও ক্রেতারা। কেউ গরু ও ছাগলের দড়ি হাতে ক্রেতার জন্য অপেক্ষায়,আবার কেউ খুঁজছেন পছন্দমতো কোরবানির পশু। এ হাট থেকে জেলার চাহিদা পূরণ করে রাজধানীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে কোরবানিযোগ্য পশু।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় কোরবানির জন্য প্রায় ১৬ হাজার গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গরু ১৩ হাজার ১০০টি। বিপরীতে উপজেলায় চাহিদা রয়েছে ১২ হাজার ৭২৬টি পশুর। ফলে উপজেলায় কোরবানির পশুর কোনও সংকট নেই।

উপজেলার বেনাপোল বড় আঁচড়া গ্রামের খামারি  আবু তাহের ভারত জানান,সরকার যদি বিনা সুদে ঋণ দেয়, তাহলে আরও অনেকে এ পেশায় আগ্রহী হবে। গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবং প্রচণ্ড গরমে পশু পালন কঠিন হয়ে পড়েছে, তবুও তিনি পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন গরু বিক্রির প্রস্তুতিতে।

হাটে গরু কিনতে বাগআঁচড়া বাজারের কাপড় ব্যবসয়ী মো,মিজানুর রহমান  জানান, দাম বেশি, তবে কোরবানির জন্য গরু কিনতপ প্রস্তুতি নিয়ে এসেছেন তিনি, গরু পছন্দ হয়েছে, দাম বেশি হলেও কিনেছেন।

গরু ব্যবসায়ী আবু সাঈদ  জানান, এবার হাটে গরুর সরবরাহ ভালো, দামও সন্তোষজনক।

ছাগল ব্যবসায়ী শাহিনুর রহমান বলেন ,বড় ছাগলের চাহিদা বেশি, তাই তিনি বিভিন্ন গ্রাম থেকে ছাগল সংগ্রহ করে হাটে নিয়ে এসেছেন ।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তপু কুমার সাহা জানান,এবারের ঈদে এ উপজেলায় কোরবানির পশুর সরবরাহ চাহিদার চেয়ে বেশি। হাটে ভ্যাটেনারী মেডিকেল টিম কাজ করছে। পশুর স্বাস্থ্য পরীক্ষা, গর্ভ পরীক্ষা, অসুস্থ পশুর চিকিৎসাসহ সার্বিক মনিটরিং করা হচ্ছে। ক্যামিক্যাল ব্যবহারে মোটাতাজাকরণ করা পশু যাতে বাজারে না আসে, সেদিকেও কঠোর নজরদারি রয়েছে।

হাটের ইজারাদার কুদ্দুস আলী বিশ্বাস জানান,উপজেলা প্রশাসনের সহোযোগিতায় হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।পুরা হাটটি সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এ পশুর হাট হওয়ায় পর্যাপ্ত গরু নিয়ে খামারি ও বিক্রেতারা আসছেন। গেলো কয়েকটি হাটে ক্রেতার চাপ কম থাকলেও মঙ্গলবার শেষ হাটে বেচাকেনা অনেক বেড়ে যাবে আশা করা যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প