টুংটাং শব্দে মুখরিত বেনাপোলের কামারপল্লী
যশোরের বেনাপোলে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার কামারপল্লিগুলোতে এখন উৎসবের আমেজ, সে সাথে চলছে দম ফেলার ফুসরতহীন ব্যস্ততা। কোরবানি ঈদের মূল অনুষঙ্গই হলো পশু কোরবানি এবং মাংস প্রস্তুত করা। আর এ কাজের জন্য অপরিহার্য দা, বটি, ছুরি, চাপাতি ও চামড়া ছাড়ানোর ছোট ছুরি তৈরিতে দিনরাত এক করে কাজ করছেন স্থানীয় কামার সম্প্রদায়ের লোকজন।