Sobar Desh | সবার দেশ মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৯, ৩১ জানুয়ারি ২০২৫

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
প্রতীকি ছবি

মুন্সীগঞ্জের সীমানাধীন চর আব্দুল্লাহপুর এলাকায় বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে কিবরিয়া বাহিনীর সদস্যদের ও নৌ পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো এক হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে মুন্সীগঞ্জ ও মোহনপুর সীমানাধীন চড় আব্দুল্লাহপুর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর কিবরিয়া মিজি ও তার লোকজন মুন্সীগঞ্জ-মোহনপুর সীমানাধীন চর বাংলাবাজার এলাকায় চাঁদপুর নৌ পুলিশের সহযোগিতায় ২৫ থেকে ২৬টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার বারণ করে কোনো প্রতিকার পায়নি। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার দিকে স্থানীয়রা মিলে কিবরা মিজির অবৈধ বালু মহালের সাথেই ড্রেজার বসাতে গেলে কিবরিয়া মিজির লোক সশস্ত্র সদস্য জনি, জসিম দেওয়ান মিছির বেপারী ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে গুলি শুরু করে। এতে ট্রলার ও স্পিডবোটে থাকা রিফাত ও রাসেল ও স্পিডবোট চালক আইয়ুব আলী গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে রিফাত ও রাসেলের মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

নিহত রিফা (২৬) মতলব উত্তরের বাসিন্ধা ও রাসেল ফকির (২৮) মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাসানচন গ্রামের আলম ফকিরের ছেলে। গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদার ছেলে বলে জানা গেছে।  

এ বিষয়ে মুন্সীগঞ্জ জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ জানিয়েছেন, রাত ৮ টার দিকেই তিনজন গুলি অবস্থায় আসে। এর মধ্যে দুইজন নিহত হয়েছে আরেকজন গুলিবিদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বলেন এম সাইফুল আলম বলেন, রিফাত এবং রাসেল নামে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। প্রাচীন বা ধারণা করা হচ্ছে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বেই এ ধরনের ঘটনা ঘটছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ