Sobar Desh | সবার দেশ পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:০২, ১ জুন ২০২৬

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গর্ত খননের সময় মাটি ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন জীবিত উদ্ধার হয়েছেন।

রোববার (৩১ মে) সকালে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠায়।

নিহতরা হলেন দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের নুরুজ্জামান কালুর ছেলে সাগর হাওলাদার (৪০) এবং নূর মোহাম্মদ বেপারীর ছেলে আবদুর রশিদ বেপারী (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে চারজন ব্যক্তি একটি স্থানে মাটির নিচে কিছু খোঁজার উদ্দেশ্যে গর্ত খনন করছিলেন। একপর্যায়ে হঠাৎ গর্তের দেয়াল ধসে পড়লে সবাই মাটিচাপা পড়েন।

স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান চালানো হলে দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে সাগর হাওলাদার ও আবদুর রশিদ বেপারী ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গর্ত খননের সময় মাটির দেয়াল ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘটনার বিস্তারিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ