Sobar Desh | সবার দেশ আশুলিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৩, ১০ অক্টোবর ২০২৬

আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত আশপাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে জামগড়ার কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনে আগুন দেখতে পেয়ে দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। এ সময় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন বাসাবাড়ি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন।

এরই মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং আশপাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে কাছাকাছি থাকা বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাশাপাশি জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুন লাগার পর স্থানীয় লোকজন পানি ও বালু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তারা। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আগুনের তীব্রতা বাড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল