Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:০২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

নৌকাসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নৌকাসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বাংলাদেশি ১৯ জেলেকে ৪টি ট্রলারসহ ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর ও নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরাকান আর্মির হাতে আটক জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার, মো. কালা মিয়া (৩৭), মো. নুরুল আলম (৩৯), আব্দুল রহমান (১৯), মো. আ. কালাম আহমেদ   (২৯), মো. লাইল্যা (১১), মো. কবির আহমেদ (৪৩), মোহাম্মদ ইউনুছ (২৩), নুরুল ইসলাম (৩৪), মো. লুতফর রহমান (২৩), রহিম উল্লাহ (২১)। বাকি ৯ জেলের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার বলেন, মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের ১০ জেলেকে নাফনদীর ঘোলারচর এলাকা থেকে আরাকান আর্মি ট্রলারসহ আটক করে নিয়ে গেছে। তবে নির্দিষ্টভাবে জানা যায়নি কোন সীমান্তের অংশ থেকে জেলেদের ধরে নিয়ে গেলো।

টেকনাফ কায়ুকখালীর জেলে নুর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার সকালে পৌরসভার কাইয়ুখখালী ঘাটের ২টি বোটের বাঙ্গালী, রোহিঙ্গাসহ  ৯ জনকে নাইক্ষ্যংদিয়া থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। 

এর আগে ৪ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ আরাকান আর্মি ধরে নিয়ে যায়। এ ঘটনার ১০ দিন পার হলেও এখনও ছাড়া পাননি তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন,  জানতে পেরেছি আরাকান আর্মি নাফনদীর দু'টি পয়েন্ট দিয়ে ১৯ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছেন। তাদের ফেরত আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বাকি যারা আটক রয়েছেন সবাইকে ফেরত আনা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ