Sobar Desh | সবার দেশ রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০০:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

পুড়ে ছাই ৯৪ রিসোর্ট রেস্তোরাঁ দোকান বসতবাড়ি

সাজেক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা

সাজেক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

পর্যটনকেন্দ্র রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্থানটিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাজেকে পর্যটক গমন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সাজেক ভ্যালিতে আগুন লাগে। এতে অন্তত ৩৪টি কটেজ রিসোর্ট ও অন্তত ৬টি রেস্টুরেন্ট, ৩১টি স্থানীয় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের সূত্রপাত হলে স্থানীয় লোকজন, পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করে। দুপুর ৩টার দিকে এক এক করে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে শুরু করে। প্রথম দীঘিনালা ফায়ার সার্ভিস ও পরে খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছায়। বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কিছু কিছু স্থানে আগুন জ্বলছিলো বলে জানিয়েছেন স্থানীয় রিসোর্ট মালিকরা।

অবকাশ ম্যানুয়েল রিসোর্টের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসন। তবে অবকাশ রিসোর্টের স্বত্বাধিকারী বিজয় ঘোষ জানিয়েছেন, স্থানীয় এক বাসিন্দার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত।

তিনি জানান, ইকো ভিলেজ রিসোর্টের নিচে স্থানীয় একজনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘরে এবং সেখান থেকে রিসোর্ট কটেজে। সালকা রিসোর্ট থেকে অবশরা রিসোর্ট এবং আর্মি কটেজ থেকে ফেনী লুসাই কটেজ পর্যন্ত সব কটেজ পুড়ে ছাই হয়ে গেছে। আমার ৪টি রিসোর্ট পুড়ে গেছে। যার ক্ষতি প্রায় ৭ কোটি টাকা। এ ক্ষতি কীভাবে কাটিয়ে উঠব বুঝতে পারছি না।

সালকা রিসোর্টের স্বত্বাধিকারী মো. ফয়সাল বলেন, আমার সালকা রিসোর্টটি পুড়ে গেছে। এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ শতকোটি টাকার কম না। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো, যাতে এ ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের সহযোগিতা করে।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। পর্যটকরা নিরাপদে আছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার