Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সাংবাদিক পেটানোয় বিএনপি নেতা বহিষ্কার

সাংবাদিক পেটানোয় বিএনপি নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে দৈনিক দেশবাংলার প্রতিনিধি সাংবাদিক মামুন অর রশিদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা মো. জবায়দুর হক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ প্রদান করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি, ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়ন শাখা সহসভাপতি মো. জবায়দুর হক চৌধুরীকে দলীয় সাংগঠনিক সকল পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বহিষ্কার আদেশ অদ্য থেকে কার্যকর হবে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তার সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে সাংবাদিক মামুন অর রশিদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, এ হামলার নেতৃত্ব দেন বিএনপি নেতা জবায়দুর হক চৌধুরী। 

সাংবাদিক মামুন বর্তমানে  ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় তিনি রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, সাংবাদিক মামুনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
 
সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ