Sobar Desh | সবার দেশ সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:১২, ৫ মার্চ ২০২৫

কর্মিসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেয়া যুবদল নেতা বহিষ্কৃত

কর্মিসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেয়া যুবদল নেতা বহিষ্কৃত
ছবি: সংগৃহীত

বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল হওয়ায় দিরাই উপজেলার পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক যৌথ স্বাক্ষরিত পত্রে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পত্র প্রেরণ করেছেন।

বহিষ্কৃত হাসমত আলী দিরাই পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির ফেসবুক পেইজ ও কলিম উদ্দিন আহমদ মিলনের ফেসবুক পেইজে বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি পত্র পোস্ট করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি বিকালে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা হয়। এসময় বক্তব্য দেন হাসমত আলী নামের ওই বিএনপি নেতা। আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন তিনি। এরপর এ ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠে।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল