Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৩, ৮ মার্চ ২০২৫

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধলা স্টেশন পার হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

এমতাবস্থায় রেলওয়ের কর্মকর্তারা তাৎক্ষণিক খবর পেলে রেলওয়ের কর্মীসহ স্থানীয়রা এসে ইঞ্জিনে পানি ঢাললে আগুন নিয়ন্ত্রণ এসে ধোয়া বের হওয়া বন্ধ হয়।

তিনি আরও বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিকল্প ইঞ্জিন যুক্ত করা হয়। এ সময় ওই ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের