Sobar Desh | সবার দেশ যশোর থেকে বিল্লাল হোসেন 

প্রকাশিত: ০১:১৫, ১৪ মার্চ ২০২৫

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং
ছবি: সবার দেশ

যশোরে জরুরি অবতরণকালে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিংয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বিমান বন্দরের রানওয়েতে দুর্ঘটনাটি ঘটে। তবে বিমানের দুই পাইলট অক্ষত রয়েছেন। 

আইএসপিআর জানিয়েছে, দুপুর ১২টা ১৮ মিনিটে যশোর বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান (জিআরওবি-১২০টিপি) প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। প্রশিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় ১২ টা ৫৫ মিনিটে জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানটিতে থাকা গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন। যশোর বিমান ঘাঁটিতে সাধারণ চিকিৎসা শেষে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

যশোর বিমান বন্দরের এয়ারপোর্ট ম্যানেজার সাইদুর রহমান ‘সবার দেশ’কে জানিয়েছেন, শিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূমিতে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানের দুই পাইলট অক্ষত আছেন। ঘটনার সঙ্গে সঙ্গে রানওয়ে ক্লিয়ার করা হয়। 
দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প