Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ১৬ জানুয়ারি ২০২৫

প্রশিক্ষণে আওয়ামীপন্থীদের নাম থাকায় বিক্ষোভ 

যশোরে ভোটার হালনাগাদ প্রশিক্ষণ বন্ধ

যশোরে ভোটার হালনাগাদ প্রশিক্ষণ বন্ধ
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় শিক্ষার্থীদের দাবির মুখে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার সরকারি শাহাদৎ পাইলট মাধ্যামিক বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ‘আওয়ামী সরকারের দোসর’ দাবি করে উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে দুপুরের পর প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেদুল ইসলাম রিতম বলেন, উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জড়িত সবাই পতিত সরকারের দোসর। তালিকায় উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ইস্মতারা, স্বরুপদাহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন রয়েছেন। বিভিন্ন আওয়ামীপন্থী শিক্ষকসহ তালিকার ৯৯ভাগই পতিত সরকারের পদধারী নেতাকর্মী। কাজেই ভোটার তালিকা হালনাগাদের আগে, যারা এ তালিকা তৈরি করতে প্রশিক্ষণ নেবেন তাদের তালিকা হালনাগাদ করতে হবে।

প্রশিক্ষণ স্থগিতের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নির্বাচন অফিস আমার সাথে কোনো আলাপ আলোচনা করেনি। কাজেই বিষয়টি বিস্তারিত জানা নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প