Sobar Desh | সবার দেশ নরসিংদী থেকে সাদ্দাম উদ্দিন রাজ

প্রকাশিত: ২২:০৬, ১৪ মার্চ ২০২৫

নরসিংদীতে প্রায় ৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

নরসিংদীতে প্রায় ৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
ছবি: সবার দেশ

আগামীকাল শনিবার (১৫ মার্চ) নরসিংদীতে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। ৬-১১ মাস বয়সী এবং ১১-৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। 

এ বছর নরসিংদীর ৩ লাখ ৭১ হাজার ৪৫৮ শিশুকে খাওয়ানো হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। জেলাজুড়ে ১ হাজার ৭ শত ৬৪ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

বুধবার (১২ মার্চ) সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিভিল সাজর্ন ডা. সৈয়দ মো: আমিরুল হক শামীম। এসময় জানানো হয়, প্রতি ৬ মাস পরপর ভিটামিন-এ'র ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত ক্যাম্পেইন করা সম্ভব হয়নি। তাই আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ভিটামিন ক্যাম্পেইন অতিব জরুরী। তাই সকল কর্মীদের যথাযথ দায়িত্বশীল হবার পাশাপাশি শিশুদের অভিভাবকদের গুরুত্ব সহকারে ভিটামিন খাওয়ানোর পরামর্শ দেয়া হয়। কেন্দ্রের পর্যাপ্ত নিশ্চিতের পাশাপাশি অধিকতর সুবিধা নিশ্চিত করার কথাও জানানো হয়।

এসময় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ