Sobar Desh | সবার দেশ যশোর থেকে বিল্লাল হোসেন 

প্রকাশিত: ১৭:১৮, ১৯ মার্চ ২০২৫

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ঝরলো ৩ যাত্রীর প্রাণ

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ঝরলো ৩ যাত্রীর প্রাণ
ছবি: সবার দেশ

যশোর- বেনাপোল সড়কের ঝিকরগাছার উপজেলার নবীবনগরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরচালিত ভ্যানের ৩ যাত্রী নিহত ও দুইজন হয়েছেন। বুধবার (১৯ মার্চ) ভোরে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন গদখালী গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের  ইকবাল হাসানের মেয়ে রত্না খাতুন (১২) ও সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)।

আহতরা হলেন, গদখালীর এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৩) ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গেছে, অ্যাম্বুলেন্সটি বেনাপোলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নবীবনগর এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা মোটরচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে উল্লিখিত ৫ জন হতাহতের ঘটনা ঘটে। 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলু রহমান খান জানান, ভোর ৬ টার দিকে নবীবনগরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরচালিত ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করেছে। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প