Sobar Desh | সবার দেশ সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ মার্চ ২০২৫

সুনামগঞ্জে নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু

সুনামগঞ্জে নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাত নয়টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। এ তথ্য নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার।

ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় এখনো পুলিশ সেখানে পৌঁছাতে পারেনি। জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার জানান, শনিবার মধ্যনগর উপজেলা সদরে সাপ্তাহিক হাট ছিলো। হাট থেকে কেনাকাটা শেষে ৫০-৬০ জন যাত্রী ও মালামালসহ একটি নৌকা ফিরছিলো। নৌকাটি মদনাকান্দি-দুর্গাপুরের কাছাকাছি নোয়াপাড়া এলাকায় এসে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও নারী-শিশুসহ পাঁচজন প্রাণ হারান।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে:

১. বিউটি চক্রবর্ত্তী (৫০), নোয়াপাড়া।
২. কল্পনা সরকার (৪৫), হাতনি গ্রাম, মোহনগঞ্জ।
৩. গঙ্গা সরকার (৫), ভাটিপাড়া, কলমাকান্দা।

বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে জানান, নৌকাডুবিতে পাঁচজন মারা গেছেন। এখনো সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থানার সদর থেকে ১০ কিলোমিটার দূরে। আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছি।

নৌকাডুবির পর স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে আরও তৎপরতা নেয়া হবে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে প্রশাসন জানিয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার