Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৫, ৩১ মার্চ ২০২৫

ঈদের সকালে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ঈদের সকালে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ছবি: সবার দেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় জন। সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মনজুর হোসেন জানান, কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতরা সবাই মিনিবাসের যাত্রী ছিলেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও, পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের সকালে সড়কে যাত্রীদের ভিড় ছিলো বেশি। অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

এ দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুতগতির যানবাহনের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।

লোহাগাড়া থানার ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনার জন্য দায়ী বাসচালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ঈদের আনন্দের দিনে এমন দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার