Sobar Desh | সবার দেশ সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ১৯ এপ্রিল ২০২৫

নাগরপুরে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

নাগরপুরে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
ছবি: সবার দেশ

নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন সারটিয়াগাজী গ্রামের আব্দুর জব্বারের ছেলে মোঃ জাফর ইকবাল  (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। 

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ১ কেজি গাঁজা, এবং মাদক বিক্রির নগদ ৮৫৬০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মোট জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ২৫ হাজার ৫৬০ টাকা। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে শনিবার সকালে মোঃ জাফর ইকবাল কে আদালতে পাঠানো হয়েছে।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও কয়েক টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তিনি আরও জানান,মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব