Sobar Desh | সবার দেশ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০৩:২৪, ২১ এপ্রিল ২০২৫

পাঁচবিবি সীমান্তে মদ ও গরুর ভ্যাকসিন জব্দ 

পাঁচবিবি সীমান্তে মদ ও গরুর ভ্যাকসিন জব্দ 
ছবি: সবার দেশ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ ও গরুর ভ্যাকসিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (২০ এপ্রিল) বিকালে উপজেলার পূর্ব উচনা সীমান্তে জয়পুরহাট, ২০ ব্যাটালিয়নের অধীনে হাটখোলা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব জব্দ করেন। 

উদ্ধারকৃত পন্যের মধ্যে ছিলো  ভারতীয় GOAT POX VACCINE-৩৩৭ পিস, STERILE DILUENT-১৯১ পিস ও SC STAR মদ- ৩৮ পিস (জুস প্যাকেট)। যার আনুমানিক সিজার মুল্য ৩ লক্ষ্য টাকা বিজিবি সুত্রে জানা যায়।

হাটখোলা ক্যাম্প কমান্ডার মোঃ সাইদুর বারী বলেন, সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে চোরাকারবারীরা সীমান্ত পার করে দেশের ভিতর নেয়ার সময় সেগুলো উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, পূর্ব উচনা সীমান্তের মাঠের মধ্যে মেইন পিলার ২৮১/৩৫ এসের আনুমানিক ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে ভারতীয় পণ্যগুলো উদ্ধার করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব