Sobar Desh | সবার দেশ সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:১৪, ২১ এপ্রিল ২০২৫

ইউএনও নোমান-সেনাবাহিনীর যৌথ টহল

নাগরপুরে বালুখেকোদের দৌরাত্ম বন্ধে অভিযান

নাগরপুরে বালুখেকোদের দৌরাত্ম বন্ধে অভিযান
ছবি: সবার দেশ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মোকনা ইউনিয়নের অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়।

আজ ২১/০৪/২০২৫ তারিখ রাত ১২:৩০ ঘটিকায় উপজেলায় কেদারপুর নামক স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷ এ সময় এক্সকেভেটরসহ ট্রাকের ১০টি ব্যাটারি জব্দ করা হয় এবং একজন কে আটক করা হয়৷ 

আটক ব্যক্তিকে মোবাইল কোর্ট অনুসারে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর  অধীনে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান বলেন, মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে প্রতিটা মাটির খাদে অভিযান দেয়া হবে। 

অভিযান চলমান থাকলেও বালুখেকোদের দৌরাত্ম কমানো যাচ্ছে না। এ গ্রুপের লোকজন এতোই মরিঢা যে, দিনের বেলায় উপজেলা চত্বর দিয়েই তাদের সোর্স ঘুরাঘুরি করে। উপজেলা প্রশাসনের কোন অফিসার মোবাইল কোর্ট পরিচালনার জন্য বের হলে খবর পেয়ে যায়।

এ জন্য রাতের অন্ধকারে মোবাইল কোর্ট পরিচালনা করতে হয়। ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান  সাংবাদিক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব