Sobar Desh | সবার দেশ শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ১১ মে ২০২৫

আপডেট: ২২:৩০, ১১ মে ২০২৫

হোমনায় যুবলীগ নেতা গ্রেফতার, আতঙ্কে অন্য নেতাকর্মীরা

হোমনায় যুবলীগ নেতা গ্রেফতার, আতঙ্কে অন্য নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১১ মে) দুপুরে হোমনার মাথাভাঙা ইউনিয়নের মহিষমারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা সবার দেশকে বলেন, কুমিল্লার তিতাস থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় আনিসুল ইসলাম রুবেল এজাহারনামীয় আসামি ছিলেন। মামলাটির তদন্তের অংশ হিসেবে হোমনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে, পরে আইনগত প্রক্রিয়া শেষে রুবেলকে তিতাস থানায় হস্তান্তর করা হয়।

এদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে হোমনা ও আশপাশের এলাকায় দলটির নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বিভিন্ন এলাকায় মামলার ভিত্তিতে একের পর এক গ্রেফতারের ঘটনায় অনেকে এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ