Sobar Desh | সবার দেশ গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ২ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:৫৮, ২ জানুয়ারি ২০২৫

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

বিচারপতির কাছে চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তারকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার (১ জানুয়ারি) বিকেলে, ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকায় বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগে আক্তারুজ্জামানকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাঁদা দাবি করারও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় যুবদল আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে এবং তার অপকর্মের দায় দল নেবে না বলে জানিয়েছে। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আক্তারুজ্জামানকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

সবার দেশ/এওযাই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা