Sobar Desh | সবার দেশ নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৭, ২১ জুন ২০২৫

নাটোরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

নাটোরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
ছবি: সংগৃহীত

নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২০ জুন) বিকেল ৫টার দিকে।

নিহতরা হলেন—নাটোরের কাজীপাড়ার শহিদুল ইসলাম (৩৭), গাজীপুরের রাজেন্দ্রপুরের আতিক (৩৬), সদর উপজেলার পন্ডিতগ্রামের বাবু ও তুষার। তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

নাটোর হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি সিএনজি এবং বিপরীত দিক থেকে আসা ‘রাব্বি’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি চালক বাবু নিহত হন।

আহত শহিদুলকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান। গুরুতর আহত আতিক ও তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নাটোর থানা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ