Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৯, ১৭ আগস্ট ২০২৫

বীরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে ঐক্য ফ্রন্টের বর্ণাঢ্য শোভাযাত্রা

বীরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে ঐক্য ফ্রন্টের বর্ণাঢ্য শোভাযাত্রা
ছবি: সবার দেশ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনকে কেন্দ্র করে শনিবার (১৬ আগস্ট) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শহরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি গিয়ে শেষ হয় বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান অঙ্গনে। পরে জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ রায়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনীত প্রার্থী মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি মনোজ কুমার রায়।

বক্তারা জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বলেন, ধর্মীয় উৎসব শুধু আনন্দ-উল্লাস নয়, বরং এটি মানুষে মানুষে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। একই সঙ্গে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

দিনব্যাপী নানা আয়োজনে বীরগঞ্জে জন্মাষ্টমী উদযাপন প্রাণবন্ত হয়ে ওঠে, আর শোভাযাত্রাটি স্থানীয়দের মাঝে উৎসবের আবহ ছড়িয়ে দেয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত