Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি
ছবি: সবার দেশ

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগের পর দু’দেশের সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিনজন বাংলাদেশি।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার বাগদা থানা পুলিশের হাতে গ্রেফতার হন এবং পরে কলকাতা সেন্ট্রাল কারাগারে এক বছর পাঁচ মাস সাজাভোগ করেন। পরে দু’দেশ সরকারের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে দেশে ফিরে আসেন।

দেশে ফেরত আসা তিনজন হলেন, লক্ষীপুর জেলা সদরের পশ্চিম লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে মলি বেগম (৩৬), একই এলাকার আব্দুল আজিজের ছেলে ইউসুফ আলী (৪৩) এবং চট্টগ্রাম জেলার বাইজিদ থানার আলিনগর আমিন জুটমিল এলাকার ইউসুফ আলীর মেয়ে রোনা বেগম (৩২)।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, তারা ২০২১ সালের ২১ মার্চ রাতে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের রায়ে কারাভোগ করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী বলেন, আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, থানার প্রক্রিয়া শেষ হওয়ার পর মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হবে। পরে তারা তাদের পরিবারের কাছে পৌঁছে দিবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ