Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩১, ১ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোল স্থল বন্দরে এলো ১২৬০ মেট্রিকটন চাল

বেনাপোল স্থল বন্দরে এলো ১২৬০ মেট্রিকটন চাল
ছবি: সবার দেশ

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ৫টি চালানে ১২৬০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। সর্বশেষ শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।

আজ রোববার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রোববার (২৪ আগস্ট) ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন, বুধবার (২৭ আগস্ট) দুটি চালানে ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৩ ট্রাকে ১০৫ মেট্রিক টন এবং শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এ নিয়ে ৫ চালানে মোট আমদানি হয়েছে ১২৬০ মেট্রিক টন চাল।

আমদানিকারকরা বলেন, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে বড় আকারের চাল আমদানি শুরু করেছে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসার আশা করা হচ্ছে।

গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, বিভিন্ন চালান বন্দর দিয়ে প্রবেশ করছে এবং পণ্য ছাড়করণের কাজ করছে ভূঁইয়া এন্টারপ্রাইজ ও কাবেরী এন্টারপ্রাইজ নামের দুইটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি বাবলু রহমান জানান, আমদানিকৃত চালের ছাড়করণের জন্য কাস্টমসে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেয়া হয়েছে। স্থল বন্দর অভ্যন্তরে থাকা সব চাল রোববার কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, চার মাস বন্ধ থাকার পর এবার বেনাপোল স্থল বন্দরে চাল আমদানি পুনরায় শুরু হওয়ায় বন্দরটিতে আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে, চলতি বছরের ১৫ এপ্রিল এই বন্দর দিয়ে সবশেষ চাল আমদানি হয়েছিল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প