Sobar Desh | সবার দেশ আশুলিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার মোজারমিল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলার বিষয় নিয়ে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও আশুলিয়া থানা বিএনপির ধামসোনা ইউনিয়নের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এ সময় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেওয়ানের অফিসে ভাঙচুর করা হয়। এটিকে বিএনপির অফিস ভাঙচুর বলে প্রচার চালানো হচ্ছে। বাস্তবে ওই স্থানে বিএনপির কোনো অফিস নেই।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে গেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ