Sobar Desh | সবার দেশ মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৪, ১১ জানুয়ারি ২০২৫

মেঘনা নদীতে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ, নিহত ২

মেঘনা নদীতে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ, নিহত ২
প্রতীকি ছবি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে বাল্কহেড এবং স্পিডবোটের সংঘর্ষে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কালিপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম বাবুল (৩৫) এবং ওয়াদুদ মন্ডল (৪০), যাদের বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়া এলাকায়। 

পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষটি একটি দ্রুতগামী স্পিডবোটের বাল্কহেডে ধাক্কা দেয়ার ফলে ঘটে। এতে দিই ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তিনি এখনও কথা বলতে পারছেন না। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি দুই স্পিডবোটের সংঘর্ষ মনে হলেও, প্রকৃত ঘটনা উদঘাটন করতে নৌ-পুলিশের কাছে খবর দেয়া হয়েছে। 

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন জানান, স্পিডবোটটি রাতের অন্ধকারে দ্রুতগতিতে বাল্কহেডে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় নিহতরা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়। এছাড়া, স্পিডবোটে ১০-১২ জন যাত্রী ছিল। কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।

সবার দেশ/কেএম
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত