Sobar Desh | সবার দেশ লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৩, ১১ জানুয়ারি ২০২৫

দহগ্রাম সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

সীমান্তে ফের বেড়া নির্মাণের চেষ্টা রুখে দিলো বিজিবি

সীমান্তে ফের বেড়া নির্মাণের চেষ্টা রুখে দিলো বিজিবি
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে এতে বাধা দেন রংপুর ৫১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা।

ভারতের কোচবিহার জেলার রানীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিব সদস্যরা। আজ শনিবার উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই সীমান্ত সরেজমিন পরিদর্শন করবেন বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয়রা সূত্র জানায়, শুক্রবার (১০ জানুয়ারি) সকালে দহগ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার নাম্বার ৮-এর ৩৭ থেকে ৪৬ নাম্বার সাব পিলারে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ। খবর পেয়ে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। তবে কিছু সময় কাঁটাতারের বেড়া তৈরি বন্ধ থাকলেও পরে আবার বেড়া তৈরির কাজ শুরু হয়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু বলেন, সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বাধা দেয়া হয়। প্রথমে কাজ বন্ধ করলেও কিছুক্ষণ পর আবার শুরু করে তারা।

পতাকা বৈঠকের মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএসএফকে কাঁটাতারের বেড়া সরিয়ে নিতে বলা হয়েছে। আজ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরজমিন পরিদর্শন করবেন।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার