Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০৫:১৭, ২৯ অক্টোবর ২০২৫

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বেনাপোলে বিক্ষোভ সমাবেশ

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বেনাপোলে বিক্ষোভ সমাবেশ
ছবি: সবার দেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তাণ্ডবে সারা দেশে ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং শহীদদের স্মরণে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে  বেনাপোল পোর্ট থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আজিজুর রহমান — সংসদ সদস্য পদপ্রার্থী (যশোর-১, শার্শা) ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সহকারী পরিচালক (যশোর-কুষ্টিয়া অঞ্চল), বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাবীবুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা। সভাপতিত্ব করেন মোঃ রেজাউল ইসলাম খানা, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। সেদিন পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডবে ইসলামী ছাত্রশিবিরের ছয়জন কর্মী শহীদের মর্যাদা লাভ করেন। শহীদদের স্মরণে ইসলামী ছাত্রশিবির প্রতি বছর দিনটিকে ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ হিসেবে পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, রক্তে রঞ্জিত ক্ষত-বিক্ষত প্রিয়জনের মুখ আজও আমাদের চোখে ভাসে। জীবনের প্রদীপ নিভিয়ে দিয়েছিল গণধিকৃত বর্বর হায়েনারা।

তারা বলেন, ফ্যাসিবাদের তখতে-তাউস ভেঙে চুরমার না হওয়া পর্যন্ত শিবির ক্ষান্ত হবে না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপামর জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

আয়োজনে ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব