Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৭, ১৭ অক্টোবর ২০২৫

বেনাপোলে ঘুষকাণ্ডে বরখাস্ত হলেন রাজস্ব কর্মকর্তা শামীমা

বেনাপোলে ঘুষকাণ্ডে বরখাস্ত হলেন রাজস্ব কর্মকর্তা শামীমা
ছবি: সংগৃহীত

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষের মামলায় সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমে ছেড়ে দেয়া, জনরোষ-অবরোধ, তারপর গ্রেফতার আর অবশেষে বরখাস্ত হলেন তিনি।

দুদকের সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর বিকেলে দুই লাখ ৭৬ হাজার টাকা ঘুষ লেনদেনের অভিযোগে শামীমা আক্তার ও কাস্টমস কর্মচারী হাসান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ঘটনার দিন জিজ্ঞাসাবাদ শেষে শামীমাকে ছেড়ে দিয়ে শুধু হাসানকে গ্রেফতার দেখায় দুদক।

এ খবর ছড়িয়ে পড়তেই বেনাপোল বন্দরের সামনে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। তারা অভিযোগ তোলেন, ঘুষের মূল নায়ককে ছেড়ে দেয়া হয়েছে, আটক হয়েছে কেবল সহযোগী। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বন্দর এলাকা এক ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা। পরদিন সকালে অর্থাৎ ৮ অক্টোবর দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের নির্দেশে যশোর শহরের ধর্মতলা এলাকা থেকে শামীমা আক্তারকে গ্রেফতার করা হয়।

এরই মধ্যে এনবিআর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক অফিস আদেশে জানিয়েছে, দুদকের মামলায় গ্রেফতার হওয়ায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হলো। এবিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার খালিদ মো. আবু হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব