Sobar Desh | সবার দেশ কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ১৩ জানুয়ারি ২০২৫

বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত কর্মীর মৃত্যু

বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত কর্মীর মৃত্যু
ছবি: সবার দেশ

কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জামায়াত কর্মী খোকন আলী (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। নিহত খোকন আলী বুরাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে। 

এ সংঘর্ষটি ঘটেছিল রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। 

জামায়াত নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা নাসির তাদের উপর চাপ সৃষ্টি করছিল, এবং নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সংঘর্ষে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

সংঘর্ষের পর আহত খোকন আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, এবং পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু ঘটে।

এ ঘটনা সম্পর্কে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম এবং আমলা ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুলও বিষয়টি নিশ্চিত করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড