Sobar Desh | সবার দেশ কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৬, ১৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ০২:০৮, ১৮ জানুয়ারি ২০২৫

পুলিশ পরিচয়ে ছিনতাই, অস্ত্রসহ ছাত্রলীগ আটক

পুলিশ পরিচয়ে ছিনতাই, অস্ত্রসহ ছাত্রলীগ আটক
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল চারটার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি চাকু জব্দ করা হয়।

আটক দুজনের মধ্যে একজন দৌলতপুরের বাহিরমাদী এলাকার রজব সরকার। তিনি মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। অন্যজন তার সহযোগী একই এলাকার দুর্জয়।

থানা সূত্রে জানা যায়, ছাগলের ব্যাপারী পাবনার কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় আসছিলেন। ভেড়ামারার হাওয়াখালি এলাকায় রজব সরকার ও দুর্জয় পুলিশের পরিচয় দিয়ে তাদের পথরোধ করেন।

এ সময় অবৈধ মালামাল আছে জানিয়ে ওই ব্যবসায়ীদের মারধর করেন এবং ছিনতাইয়ের চেষ্টা চালান। 

একপর্যায়ে স্থানীয় লোকজন দুজনকে বেঁধে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে রজব ও দুর্জয়কে আটক করে।

ভুক্তভোগী ব্যবসায়ী জহুরুল বলেন, হাওয়াখালি এলাকায় তাদের দুজনকে পুলিশ পরিচয় দিয়ে প্রথমে থামতে বলা হয়। এরপর তাদের পকেট পরীক্ষা করা হয়। একপর্যায়ে তারা চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে রজব ও দুর্জয়কে বেঁধে ফেলেন।

ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, বিদেশি অস্ত্র, গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব