Sobar Desh | সবার দেশ রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪:৩৫, ২২ ডিসেম্বর ২০২৪

চাঁদাবাজির মামলায় রৌমারীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় রৌমারীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের নেতা নুরুন্নবী রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় উপজেলার হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুরুন্নবী রুবেল রৌমারী উপজেলা যাদুরচর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লৎফর রহমান।

পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২৪ সালের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা দায়ের করেন আব্দুল ওহাব নামের প্রধান শিক্ষক। এতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের হুকুমে হামলা হয়েছে মামলায় উল্লেখ করা হয়।

ওসি লৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত নুরুন্নবী রুবেলকে রোবাবার (২২ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব