Sobar Desh | সবার দেশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:১০, ১৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:২১, ১৮ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফকে রুখে দিলো জনতা

সীমান্তে ভারতীয়দের সন্ত্রাস, বিএসএফ এর ক্ষমা প্রার্থনা

সীমান্তে ভারতীয়দের সন্ত্রাস, বিএসএফ এর ক্ষমা প্রার্থনা
ছবি: সংগৃহীত

ফসল ও গাছ কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় সন্ত্রাসী ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চৌকা-কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনাকর পরিস্থিতি ছিলো। বিকেল সাড়ে ৪টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করেছে। 

চলমান উত্তেজনার মধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। পাশাপাশি তাদের দিক থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।
   
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, আমরাও ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সতর্ক আছি। সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। পাশাপাশি এলাকাবাসীও বিজিবির সঙ্গে আছে।

শনিবার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। একপর্যায়ে শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৩ বাংলাদেশি আহত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব