Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪৬, ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন

গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন
ছবি: সবার দেশ

গাজীপুরে একটি বোতাম তৈরির কারখানায় আগুন লেগেছে। জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় ফেনাসেমিকন নামে একটি বোতাম তৈরির কারখানায় দুপুর ২টার দিকে এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান  গণমাধ্যমকেে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, ওই কারখানার মধ্যে ক্যামিকেল রয়েছে। কিছুক্ষণ পর পর ব্যাপক শব্দে ক্যামিকেল ড্রামের বিস্ফোরণ হচ্ছে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। বিশাল কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠছে। এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।  

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ