Sobar Desh | সবার দেশ কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ২০ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে সন্ত্রাসী আওয়ামী নেত্রী গ্রেফতার

কুড়িগ্রামে সন্ত্রাসী আওয়ামী নেত্রী গ্রেফতার
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগে করা মামলায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলিকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পৌর শহরের মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শিউলি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। 

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় মতি শিউলিকে গ্রেফতার করেছে পুলিশ। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শিউলির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সে মামলা প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ