Sobar Desh | সবার দেশ বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

অস্ত্র-গুলি উদ্ধার

রোয়াংছড়িতে সেনাবাহিনী–জেএসএস গোলাগুলি, নিহত ১

রোয়াংছড়িতে সেনাবাহিনী–জেএসএস গোলাগুলি, নিহত ১
প্রতীকি ছবি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে জেএসএসের এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুরুং বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর টহল চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড গুলি এবং একটি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনায় জেএসএসের এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘটনাটির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে এবং বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব