Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ২২ নভেম্বর ২০২৬

ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর

ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ফাইল ছবি

২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। আগামী ১৫ ডিসেম্বর এ লটারি অনুষ্ঠিত হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য নেয়া হবে লিখিত পরীক্ষা।

আসন্ন শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি ফিডার শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির তথ্য অনুযায়ী, ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। ‘বি’ গ্রুপের পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর।

ভর্তি পরীক্ষায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মোট ৫০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। এ ক্ষেত্রে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রচলিত নীতিমালা অনুসরণ করেই পুরো ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে নির্ধারিত বিভিন্ন কোটা অনুসরণ করে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির এ প্রক্রিয়া সম্পন্ন করবে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের