Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

নতুন ছাত্রসংগঠন

ঢাবি পেলো ৫ নেতা, জাবি ১

ঢাবি পেলো ৫ নেতা, জাবি ১
ছবি: সংগৃহীত

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ছয় সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে নতুন এ সংগঠনের। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের স্লোগান ঠিক করা হয়েছে ‘শিক্ষা ঐক্য মুক্তি’। তবে তাদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এদিকে নতুন এ সংগঠনে বৈষম্যের শিকার হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমন দাবিতে ওইদিন বিকালে ঢাবির মধুর ক্যান্টিনে বিক্ষোভ, হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। কয়েকজন আহত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালেও। 

নতুন এ ছাত্রসংগঠনের আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদারকে। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি।

এ ছাড়া ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন আবু বাকের মজুমদার। গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ছাত্রসংগঠনটির কার্যক্রম স্থগিত করা হয়।

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর কেন্দ্রীয় সদস্যসচিব করা হয়েছে জাহিদ আহসানকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদক।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে। সিনিয়র সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন রিফাত রশীদ।

নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে তাহমিদ আল মুদাসসির চৌধুরীকে। আর মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আশরেফা খাতুন। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
 
সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ