Sobar Desh | সবার দেশ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৯, ৯ মার্চ ২০২৫

ধর্ষণের বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ধর্ষণের বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ছবি: সবার দেশ

‘ধর্ষকের শাস্তি নিশ্চিত করা ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ’ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রবিবার (৯ মার্চ) দুপুরবেলা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন সড়কে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের হাতে— ‘ধর্ষক সমাজের ঘুণপোকা, ধর্ষণ হলো ব্যাধি’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘মাগুরার হত্যাকাণ্ডে অভিযুক্ত নরপশুর বিচার চাই’, ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে’, ‘আশ্বাস নয়, আইনের বাস্তবায়ন চাই’, –সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দেখা যায়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ৫,০০০-এর বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে, যেগুলো ডকুমেন্টেড। আমরা এসব ঘটনার শাস্তি নিশ্চিত করতে পারছি না, নানা পন্থায় বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আজ আমরা ন্যায়বিচারের দাবিতে এখানে দাঁড়িয়েছি। যদি সুষ্ঠু বিচার নিশ্চিত না করা হয়, তাহলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ছোট্ট আছিয়া ধর্ষণের ঘটনায় আজ সারা দেশ প্রতিবাদে জেগে উঠেছে। বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রতিবাদে ফুঁসে ওঠছে। আমরা এ সকল নরপশুদের ফাঁসি কার্যকর চাই। জুলাই বিপ্লবে প্রথম সারিতে নারীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে, সাইবার বুলিংসহ নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে—এ বিষয়েও আমরা কড়া অবস্থান ঘোষণা করছি।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী