Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৯, ১৭ এপ্রিল ২০২৫

পাশের হার মাত্র ২০.৪৩%

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০ দশমিক ৪৩ শতাংশ। পরীক্ষায় বাণিজ্য গ্রুপে সর্বোচ্চ নম্বর ৭৭.৫০ ও অ-বাণিজ্য গ্রুপে ৬০.২৫।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত। এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৪২ হাজার ৪৩৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন (৩৫.১৬%) ও অ-বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ জন (৫.৪৬%) উত্তীর্ণ হয়েছে। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ এবং মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়।

এ ইউনিটে মোট আসন সংখ্যা ৫৫৯টি—এর মধ্যে বাণিজ্য গ্রুপে ৩৬৭টি, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ১৬৬টি এবং মানবিক শাখায় ২৬টি।

ফলাফল জানতে এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://application.ru.ac.bd/ ও https://admission.ru.ac.bd/ তে। এছাড়া রাবির ভেরিফায়েড ফেসবুক পেইজ University of Rajshahi থেকেও তথ্য জানানো হবে। ফলাফল দেখার সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম ও পাশের বছর প্রয়োজন হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফলে কোনো ভুল-ত্রুটি থাকলে তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব