Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২০, ২৩ এপ্রিল ২০২৫

কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল

কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল
ছবি: সবার দেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের মধ্যে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে বিকেলে আবাসিক হলগুলো খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়।

সভা শেষে রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ২ মে হল এবং ৪ মে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্তে বুধবার বিকেলেই হল খোলা হবে।

গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ঘটনায় একটি মামলাও করা হয়, যাতে একজন বহিরাগতসহ ২২ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়। হল খোলার দাবিতে ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী অনশন শুরু করেন। এর মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যের কমিটি বুধবার সকাল থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শুরু করেছে।

শিক্ষার্থীদের আন্দোলন ও তদন্তের মধ্যে এ সিদ্ধান্ত কুয়েট ক্যাম্পাসে উত্তেজনা কিছুটা প্রশমিত করতে পারে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো: রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু