Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০, ১ মে ২০২৫

কুয়েটে অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. হযরত আলী

কুয়েটে অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. হযরত আলী
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মো. হযরত আলী।

বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ড. হযরত আলী অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং সরকার নির্ধারিত অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কুয়েট ক্যাম্পাসে সার্বক্ষণিকভাবে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনও সময় এ নিয়োগ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

এর আগে কুয়েটের শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ২৩ এপ্রিল রাতে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলম শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি আদায়ে অনশনসহ নানা কর্মসূচি পালন করছিলেন।

প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে, এ নিয়োগ জনস্বার্থে জারি করা হয়েছে। ফলে কুয়েট প্রশাসনে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান