Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৩, ৩ জুলাই ২০২৫

আপডেট: ১৩:৪৮, ৩ জুলাই ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা 

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা 
ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও ‘জুলাই শহীদ দিবস’ যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (৩ জুলাই) অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

আদেশে বলা হয়, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী এসব দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে।

এর অংশ হিসেবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের জন্য ৫ আগস্ট দেশে সাধারণ ছুটি থাকবে বলে সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। এছাড়া ‘জুলাই শহীদ দিবস’ ১৬ জুলাই পালনের সিদ্ধান্তও নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের