Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৭, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: ০২:২৯, ২৪ আগস্ট ২০২৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল তিন দিনের মধ্যে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল তিন দিনের মধ্যে
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রথমবারের মতো আয়োজিত ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা শেষে প্রশাসক জানিয়েছেন, ফলাফল আগামী তিন দিনের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে।

শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় পরীক্ষা। প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি জানান, শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে অনলাইনে ফলাফল দেখতে পাবে।

ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমেই তা জানতে পারবেন।

ইউজিসি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। শিগগিরই এর অধ্যাদেশ ঘোষণার কাজ সম্পন্ন হবে।

উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড