Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩১, ৮ অক্টোবর ২০২৫

দীর্ঘ ১২ দিনের ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরলো শিক্ষার্থীরা

দীর্ঘ ১২ দিনের ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরলো শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজাসহ একাধিক ধর্মীয় উৎসব উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে আজ বুধবার (৮ অক্টোবর) থেকে দেশের সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে গেছে। সকালে স্কুলের সামনে দেখা গেছে শিক্ষার্থীদের কোলাহল, অভিভাবকদের ভিড় আর শিক্ষকদের ব্যস্ততা।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ছুটি শেষ হয়েছে ৭ অক্টোবর। এর মধ্যে সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত ছিল। লক্ষ্মীপূজার দিন, ৬ অক্টোবর, শিক্ষকরা ঐচ্ছিক ছুটির সুযোগও পান।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো এ সময় মোট ১২ দিন বন্ধ ছিলো।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় আগেই নির্দেশনা দিয়েছিলো, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনও পরীক্ষা না রাখতে। ধর্মীয় উৎসব ও একটানা ছুটির কারণে এ নির্দেশনা দেয়া হয়, যাতে শিক্ষার্থীরা নিরবচ্ছিন্নভাবে উৎসব উপভোগ করতে পারে এবং পুনরায় ক্লাসে ফিরে মানসিকভাবে প্রস্তুত হতে পারে।

দীর্ঘ ছুটির পর বুধবার সকাল থেকেই রাজধানীসহ সারাদেশের স্কুলগুলোর সামনে দেখা গেছে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ। অনেকে হাতে বই আর ব্যাগ নিয়ে হাসি-আনন্দে ফিরে এসেছে শ্রেণিকক্ষে। শিক্ষকরাও জানান, ছুটির পর নতুন উদ্যমে পাঠদান শুরু করা হয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষার সময়সূচি অনুযায়ী একাডেমিক কার্যক্রম পুরোদমে চালু হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ